শ্রম অধিকার বিষয়ে ওপেন অনলাইন কোর্স উদ্বোধন

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২২:২৯

জার্মান ভিত্তিক গ্লোবাল লেবার ইউনিভার্সিটি ও ডিজিবি-বিডব্লিউর সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস-এর উদ্যোগে শ্রম অধিকার ও শিল্প সম্পর্ক বিষয়ে ইন্টারনেট ভিত্তিক বাংলা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (এমওওসি) শুরু হয়েছে। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম শমশের আলী। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ও বিলসের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্যাসেল জার্মানির প্রফেসর ক্রিস্টোফ শেরার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি