কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে ‘দৈনিক ইত্তেফাক’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ইত্তেফাকের ৭১ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, উত্তরবঙ্গ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।
দৈনিক ইত্তফাকের উত্তোরোত্তর সম্মৃদ্ধি কামনা করে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ইউনুছ আলী, হুমায়ুন কবীর সুর্য্য, খদকার মাহফুজ টিউটর, তৌহিদুল বকসী ঠান্ডা, কবি ও সাংবাদিক বাদশা সৈকত, দৈনিক ইত্তেফাকের কুড়িগ্রাম প্রতিনিধি ফজল ইলাহী স্বপন প্রমুখ।
আরও বক্তব্য রাখেন, ইত্তেফাক-এর ভূরুঙ্গামারী সংবাদদাতা আনোয়ারুল হক, উলিপুর সংবাদাতা অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, রাজিবপুর সংবাদদাতা আব্দুল্লাহ আল মামুন, ফুলবাড়ী সংবাদদাতা অনিল চদ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, সুধীবৃন্দ ও পত্রিকার এজেন্টরা।
