দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২২:৫৭

রিফাত হত্যা মামলায় গ্রেফতার ৯ আসামির মধ্যে পাঁচজনকে গতকাল সোমবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়। এরমধ্যে তানভীর ও অলি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। অপর তিন আসামি সাইমুন, সাগর ও নাজমুলকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অলি ও তানভীরকে কারাগারে প্রেরণ  করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, গতকাল সন্দেহভাজন শ্রাবণ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করা হলো। এরা হলেন—আসামি চন্দন, মো. হাসান, ওলি, টিকটক হূদয় এবং সন্দেহজনক গ্রেফতারকৃতরা হলেন—মো. নাজমুল হাসান, তানভীর, মো. সাগর ও কামরুল হাসান সাইমুন।