ম্যাচের আগেই একাদশ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৭

মেলবোর্ন টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে অজিরা। পার্থ টেস্টে খেলা একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে পরিবর্তন এনেছে পাকিস্তান। ১২ জনের দল ঘোষণা করেছে তারা। অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজ আহমেদে পরিবর্তে জায়গা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও সফরকারী পাকিস্তান। বাংলাদেশ সময় অনুসারে ভোর ৫টা ৩০ মিনিটে মাঠে গড়াবে প্রথম দিনের খেলা। পার্থে হওয়া প্রথম টেস্টে ৩৬০ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।

সরফরাজের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে ফাহিম আশরাফকেও। এ বিষয়ে অধিনায়ক শান মাসুদ বলেছেন, ‘আমাদের মনে হয়েছে রিজওয়ান খেলার জন্য প্রস্তুতি। সে কারণে আমরা সরফরাজকে বিশ্রাম দিয়েছি। যাতে সে বিশ্রাম নিয়ে দারুণভাবে কামব্যাক করতে পারে। কন্ডিশনের ওপর ভিত্তি করে আমরা এমন একাদশ নির্বাচন করেছি যাতে প্রত্যেকে তাদের সেরাটা দিতে পারে।’

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লেবুশানে, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), ন্যাথান লিওন ও জশ হ্যাজেলউড।

পাকিস্তান দল: ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, মির হামজা, আমের জামাল ও সাজিদ খান।

ইত্তেফাক/জেডএইচ