ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
