রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ফ্ল্যাটের তালা ভেঙে প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত আটটার মধ্যে কোনো এক সময়ে এলিফেন্ট রোডের ‘আলো ছায়া’ নামের চারতলা ভবনের দোতলা ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী গৃহকর্তা নুরুজ্জামান পলাশ বলেন, ‘তার স্ত্রী ও দুই সন্তান ছুটি কাটাতে গ্রামের বাড়ি রাজশাহী গেছেন। সোমবার বিকেল চারটার দিকে মাকে ডাক্তার দেখানোর জন্য বাসায় তালা ঝুলিয়ে চলে যাই। রাত সাড়ে ৮ টার দিকে বাসায় এসে দেখেন যে ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। বাসায় প্রবেশ করে দেখতে পান যে দুইটি আলমারির তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে ৩ লাখ টাকা নিয়ে গেছে।’
ঘটনার পর নিউমার্কেট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে চুরির কিছু আলামত জব্দ করেছে।
