তারাগঞ্জের জনসভামঞ্চে প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:২৯

দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য রংপুরে তারাগঞ্জে আয়োজিত জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জনসভামঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি।

এর আগে, সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে পৌঁছান।

এখানে বক্তব্য শেষে শ্বশুরবাড়ি পীরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। পথে মিঠাপুকুর উপজেলায় রংপুর-৫ আসনের নৌকার প্রার্থী রাশেক রহমানের একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন। মিঠাপুকুরের জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই পথসভার আয়োজন করা হয়েছে।

ইত্তেফাক/কেকে