পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ খোকার মারা গেছেন 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮

পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ খোকার গতকাল মঙ্গলবার মারা গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। পাকিস্তান টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
 
রিয়াজ খোকার চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বহুদিন ধরেই অসুস্থতা কারণে চিকিৎসাধীন ছিলেন। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী শেরি রেহমান।

তিনি বলেন, প্রয়াত রিয়াজ সর্বদা একটি উন্নত পাকিস্তানকে সমর্থন করেছিলেন এবং এই বিষয়ে তার বুদ্ধিবৃত্তিক মতামত জানাতে প্রস্তুত ছিলেন।

শেরি রেহমান রিয়াজের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার প্রার্থনা করেছেন। 

এছাড়া রিয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মুর্তজা স্লোগানি।

 

ইত্তেফাক/এমএএম