গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার ঢাকা বাদে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি এবং ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে। সেইসঙ্গে অযৌক্তিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধিতে সবকিছুতেই প্রভাব পড়বে। জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। শিল্প প্রতিষ্ঠানের ওপর বিশেষ করে গার্মেন্টস খাত চাপে পড়বে। মূল্যস্ফীতি বেড়ে যাবে। স্বল্প আয়ের মানুষ আরো বিপদে পড়বে। আজকেও ভারতে গ্যাসের দাম কমানো হয়েছে।
তিনি বলেন, জনগণের শত্রু অবৈধ সরকার। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে জনগণকে। সরকার অবাধে লুটপাটের দিকেই নজর দিচ্ছে।
