বড় সুখবর পেলেন সৌম্য

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৪০

নিউজিল্যান্ড সফরে দলে সুযোগ পান সৌম্য সরকার। যা নিয়ে হয় বেশ আলোচনা-সমালোচনা। নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৫১ বলে  ১৬৯ রান অবিশ্বাস্য এক ইনিংস খেলে সমালোচনার জবাব দেন এই টাইগার ওপেনার। এমন অনবদ্য ইনিংসের ছাপ পড়েছে আইসিসির র‍্যাংকিংয়ে। বুধবার (২৭ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

এই দিনেই আইসিসির  সাপ্তাহিক হালনাগাদ র‍্যাংকিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। অবশ্য ৫২ ধাপ এগোলেও এখনো আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ১০০–এর মধ্যে ঢুকতে পারেননি সৌম্য। বর্তমানে তার অবস্থান ১১১তম। এ ছাড়া তার ক্যারিয়ারসেরা র‍্যাংকিং ১৪তম। 

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে ওয়ানডে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে ওয়ানডে র‍্যাংকিংয়ে এগিয়েছেন শান্ত ও শরিফুলরাও। তৃতীয় ওয়ানডেতে অপরাজিত ৫১ রান করে ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৮৯তম টাইগার অধিনায়ক শান্ত। এ ছাড়া তৃতীয় ওয়ানডেতে কিউইদের ৯৮ রানে গুটিয়ে দেওয়ার দিনে তিন উইকেট নেওয়া পেসার শরিফুল ২৪ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে। 

ইত্তেফাক/জেডএইচ