সীতাকুণ্ডে ব্যক্তিগত বিরোধ নিয়ে নুর মোস্তফা হত্যাকাণ্ড বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থীকে জড়িয়ে মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুনের নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম ফখরুদ্দিন চৌধুরী এবং সদস্য সচিব আ.ম.ম দিলশাদ এক প্রতিবাদ লিপিতে বলেন, ২৬ ডিসেম্বর সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেনের বড় ভাই ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল মোস্তফা বজল সর্দারের হত্যাকাণ্ডে চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আল মামুন এবং বারৈয়ঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কল্পনাপ্রসূত। অথচ বারৈয়ঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম বলেছেন, ‘অভিযুক্ত তৌহিদুল ও নুর মোস্তফা পরস্পরের আত্মীয়। তৌহিদুল এক সময় যুবদল করতো।’ আমরা দৃঢ়চিত্তে বলতে চাই এ ঘটনা ব্যক্তিগত ও পারিবারিক। এ ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে প্রকৃত খুনিদের আড়াল করার অপচেষ্টা মাত্র। আমরা খুনিদের অভিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানাই।
