এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। গতকাল সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জামিন সংক্রান্ত নথি পৌঁছার পর তা যাচাইবাছাই করে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
টুকুর নামে শতাধিক মামলা রয়েছে। গত বছরের পহেলা জুন পল্টন থানার নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
