ছেলের বিয়ের কার্ড দিতে ধানমন্ডিতে অবস্থিত দলের সভাপতির কার্যালয়ে আসেন সোহেল তাজ। গতকাল সোমবার রাত ৯টার দিকে তিনি কার্যালয়ে আসেন। কার্ড দেওয়ার পর আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে তিনি ১০ থেকে ১৫ মিনিট অবস্থান করেন সোহেল তাজ। বের হওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। বিয়ের কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপসি’ত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
