নির্বাচনে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন: র‌্যাব অধিনায়ক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১

র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

নির্বাচনের নীতিমালা স্বরণ করে দিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ কক্ষে প্রবেশ করতে পারবেন। ভিডিও ধারণ করতে পারবেন। তবে লাইভ করতে পারবেন না। সেই সঙ্গে কক্ষে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না। এ ছাড়া ভোট প্রদানের বুথে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকদের নির্বাচনি নীতিমালা মেনে চলতে হবে। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে র‌্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এ সময় র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডর স্কোয়াড্রন লিডার মেজর আবরাব ফয়সাল সাদী, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মমিনুল ইসলাম, রৌমারী থানার ওসি (তদন্ত) মোশাহেদ খান, উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, রৌমারী প্রেস ক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, রাজীবপুর প্রেস ক্লাব সভাপতি কুদ্দুস বিশ্বাস, সাধারণ সম্পাদক সহিজল ইসলাম, রৌমারী উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শওকত আলী, বাংলাদেশ প্রেস ক্লাব রৌমারী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন, সিএনআইয়ের উলিপুর প্রতিনিধি হাসানসহ রৌমারী ও রাজীবপুর উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও