জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০১:৫৯

জম্মু-কাশ্মীরের কিশতোয়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পাহাড় থেকে খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে কেশওয়ান থেকে কিশতোয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সে সময় বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রকাশিত একটি বলা হয়, দুর্ঘটনাটি ঘটেছে ডোডা পার্বত্য এলাকায়। সেখানে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। সেই সঙ্গে বাসটি দ্রুত গতিতে আসছিল এবং যাত্রী সংখ্যাও বেশি ছিল। সকাল সাড়ে ৭টায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের থেকে পাশের খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

কিশতাওয়ারের ডেপুটি কমিশনার আংগ্রেজ সিং রানা জানিয়েছেন, বাসটি কেশ্বান থেকে আসছিল।

আরও পড়ুন: মেসিকে নিয়ে সতর্ক ব্রাজিল

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটার জন্য আমি শোকাহত। নিহতদের পরিবারের কথা ভেবে খুবই খারাপ লাগছে।'

এর আগে, ২৭ জুন এ রকম আরেকটি বাস দুর্ঘটনায় প্রাণ হারান ১১ জন ছাত্র। তারপর থেকে এই এলাকায় সমস্ত ধরনের প্যাকেজ ট্যুর বন্ধ করে দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচডি