কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে প্রচারণায় মৎস্যজীবী লীগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২২:১৯

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নৌকার প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। শুক্রবার (২৯ ডিসেম্বর) মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র দত্তের নেতৃত্বে কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়। গণসংযোগ শেষে পৌর সুপার মার্কেট চত্বরে এসে একটি পথসভায় মিলিত হয়।  

কোটালীপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বিচরণ পাণ্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নিত্য গোপাল মালো, প্রচার সম্পাদক খলিল দাড়িয়া, মৎস্যজীবী লীগ নেতা শেখ নুর মোহাম্মদ, কামরুল ইসলাম, মন্টু শেখ, বনোজ কুমার মজুমদার ও পুলিন চন্দ্র বাড়ৈ বক্তব্য রাখেন। 

মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র দত্ত বলেন, ‌‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সবাইকে ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিতে হবে।’

ইত্তেফাক/ডিডি