মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬২ রানে পাঁচ উইকেট হারায় সফরকারীরা। তখনো জয়ের সুভাস পাচ্ছিল বাবর-রিজওয়ানরা। তবে ২১৯ রানের রিজওয়ান আউট হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান অল্প সময়ের মধ্যেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
ফলে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে ৭৯ রানে হেরে সিরিজ হাতছাড়া হলো সফরকারীদের। এই ম্যাচে অজি অধিনায়ক প্যাট কামিন্স প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। আর এই ১০ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
এমন অপ্রত্যাশিত হারের পর হতাশা প্রকাশ করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমান টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি। আমি এটার জন্য গর্বিত। দলটি যেভাবে এই খেলাটিকে সম্ভাব্য সেরা উপায়ে আক্রমণ করার সাহস পেয়েছিল। যদি আমি এই ম্যাচ নিয়ে সংক্ষেপে বলি তাহলে আমি বলব, পাকিস্তান প্রতিপক্ষের তুলনায় ভালো খেলেছে। শুরু থেকে আমাদের ব্যাটিং-বোলিং ছিল এবং আমাদের বোলাররা ঠিক জায়গায় বল করেছে।’
সেই সঙ্গে দলের হার নিয়ে হাফিজ বলেন, ‘হ্যাঁ, আমরা কিছু ভুল করেছি যার জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। তবে আমি বিশ্বাস করি এই ম্যাচে আমাদের অনেক ইতিবাচক দিক ছিল। তবে দুর্ভাগ্যবশত আমরা এই ম্যাচ জিততে পারিনি।’ তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জয় নিয়ে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
