কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (৩১ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশতাধিক ঘর।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএন কমান্ডার অতিরিক্ত ডিআইজি আমির জাফর।
‘রাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত যায়। খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, ২৫-৩০ ঘরে আগুন লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অর্ধশত ঘর। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি। খতিয়ে দেখা হচ্ছে’
- শফিকুল ইসলাম
স্টেশন অফিসার, উখিয়া ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর আসেনি।
‘আগুনে ২৫-৩০ ঘর পুড়েছে। আশপাশের ঘরে যেন আগুন না লাগে অনেক ঘর টেনে নামিয়ে ফেলা হয়েছে। এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের অর্ধশতাধিক ঘর। আগুন কীভাবে ছড়াল খোঁজ নিচ্ছি আমরা। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছে’
- আমির জাফর
অধিনায়ক, ৮ এপিবিএন
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘রাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত যায়। খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, ২৫-৩০ ঘরে আগুন লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অর্ধশত ঘর। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি। খতিয়ে দেখা হচ্ছে।’
৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, ‘আগুনে ২৫-৩০ ঘর পুড়েছে। আশপাশের ঘরে যেন আগুন না লাগে অনেক ঘর টেনে নামিয়ে ফেলা হয়েছে। এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের অর্ধশতাধিক ঘর। আগুন কীভাবে ছড়াল খোঁজ নিচ্ছি আমরা। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছে।’
চলতি বছর ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় দুই হাজার ২০০ ঘর। ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।
এর আগে ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে এক সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত ও ৫ শতাধিক আহত হন। পুড়ে গেছিল ৯ হাজারের বেশি ঘর।
