রঙ্গরস

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৮

এক ধার্মিক ব্রাহ্মণ সাক্ষী দিতে কাঠগড়ায় উঠেছেন।

: আপনার বয়স কত?

: ভগবানের কৃপায় বিরাশি বছর।

: সেটা আবার কী?

: বিরাশি বছর রাখার জন্য ভাগবানকে প্রণাম জানাচ্ছি।

: বেশি কথা বলবেন না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আপনার বয়স কত?

: বিরাশি বছর, ভগবান বড়ই করুণাময়।

বিচারক বললেন, সরাসরি উত্তর দিন। না হলে আদালত অবমাননার জন্য আপনাকে শাস্তি পেতে হবে।

এ সময় অন্য পক্ষের উকিল বললেন, মহামান্য আদালত, আমি কি সাক্ষীকে কিছু জিজ্ঞেস করতে পারি?

: করুন।

উকিল বললেন, পণ্ডিত মশাই, ভগবানের অশেষ করুণায় আপনার বয়স কত?

: বিরাশি বছর।