দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাপা প্রার্থী মো. খলিলুর রহমান।
রোববার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পার্টির বরিশাল জেলা কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দেওয়ার সত্যতা জানান তিনি।
জাপা প্রার্থী বলেন, ২৬টি আসন নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতা করায় এখন আমরা ভোটারদের সামনে যেতে পারছি না। ভোটারা আমাদেরকে বিশ্বাস করেন না।
কোন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই আসে না, নির্বাচনে ভোটারদের মধ্য কোন আগ্রহ নেই।
