ফ্যাশনপ্রেমীদের কাছে শীত মানেই উত্সব! ধুলোপড়া জ্যাকেটটা বদলে নেওয়ার, অফিসে পরার জন্য নতুন কিছু ম্যাচিং শাল কেনার কিংবা প্রিয় ডেনিমের ওপরে একটা ওয়েল-ফিট ব্লেজার চাপিয়ে সবার প্রশংসা কুড়ানোর জন্য শীতের বিকল্প হয় না কিছুই! শীতের ফ্যাশনে নতুন পোশাক নিয়ে লিখেছেন দেবিকা দে।
ফ্যাশন ডিজাইনারদের সাথে কথা বলে জানা যায়, এই সময়ে সবচেয়ে আলোচিত শব্দটি হলো—পরিবর্তন বা ট্রান্সফরমেশন। শীতে ফ্যাশনপ্রেমীরাও নিজস্ব স্টাইলে পরিবর্তন আনেন হরহামেশা। পরিবর্তনে আধুনিক ছোঁয়া দিতে লা রিভের আউটলেটগুলো সাজানো হয়েছে নতুন শীত কালেকশনের পসরায়। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানান, উইন্টার স্টাইল থেকে বাছাই করা সেরা ডিজাইনগুলোর সংগ্রহ (স্টোরি-বেজড ক্যাপসুল) এই উইন্টার কালেকশনকে বিশেষ স্বাতন্ত্র্য এনে দিয়েছে। ক্যাপসুলগুলোর মধ্যে আছে হাইনেক, বোম্বার ও পাফার জ্যাকেট, ব্লেজার, গিলেট, সিঙ্গেল ব্রেস্টেড কোট, ফুলস্লিভ টি-শার্ট ও পোলো শার্ট, হুডি সোয়েট শার্ট, ডাঙ্গেরি ড্রেস, এ-লাইন শার্ট, ডেনিম, নিট শ্রাগ, পঞ্চো ও সোয়েটার। কিছু ক্যাপসুল সাজানো হয়েছে প্রিন্ট ও মোটিফ— যেমন চেক, ফোর-ডি টাইডাই, হাউন্ডস টুথ, নর্ডিক নাইট, ক্যামোফ্লেজ, মার্ভেল ও পপআর্টকে কেন্দ্র করে। ক্যাপসুলে বাদ পড়েনি রঙের বৈচিত্র্যও।
তিনি আরো বলেন, বিশ্বফ্যাশনে এই শীতের রং সিঁদুরে লাল। বলা ভালো, সিঁদুরে লালের হরেক রকম শেড। বিশেষজ্ঞরা বলছেন, জীবনের নতুন গতিধারা ও ব্যক্তিস্বাতন্ত্র্য বোঝাতে এই শেডগুলির ভূমিকা অসামান্য। আমাদের শীতের কালেকশনেও দেখা যাবে জুয়েল, আর্দি ও নিউট্রাল শেডের সংমিশ্রণ। সূর্যোদয় ও অস্তের সময়ে আকাশে যে বেগুনি ও কমলার ছটা দেখা যায় তাকে ইনফ্রারেড কালার প্রিন্টে বদলে দিয়েছে লা রিভ। টাইডাই প্রিন্টের পোশাকগুলিতে রঙের এই নতুন ব্যবহার দেখা যাবে। শীতের আরেকটি জনপ্রিয় মোটিফ কালার ব্লক। তাকেও এবার নিয়ন গ্রেডিয়েশনে ফুটিয়ে তুলেছেন আমাদের ডিজাইনাররা। তবে, কিডস কালেকশনে প্রাধান্য পেয়েছে পপ ও নিয়ন কালার কন্ট্রাস্ট। ছেলেশিশুদের জন্য জ্যাকেট, সোয়েটার, সোয়েট শার্ট, হুডি, ক্যাজুয়াল শার্ট, টি ও পোলো শার্ট ফোকাস করা হয়েছে। মেয়েশিশুদের জন্যে থাকছে জ্যাকেট, সোয়েটার, কোট, হুডি, টি-শার্ট, টপস, ফ্রক, টিউনিক, সালোয়ার কামিজ।
