সলিডারিটি এশিয়া ফ্রান্স (সাফ)'র উদ্যোগে "ফ্রান্সে সম্প্রতি অভিবাসী আইনের নতুন নিয়ম" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্যারিসের রিপাবলিকের একটি স্থানীয় হলরুমে এ সেমিনার হয়।
সাফ সদস্য মামুন হাসানের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে অভিবাসী আইনের নতুন নিয়মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ফরাসি আইনজীবী আকাশ হেলাল ও সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)'র প্রতিষ্ঠাতা সভাপতি নয়ন এনকে।
বক্তারা, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
