ইসলামপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৭

জামালপুরের ইসলামপুরে গাজিউর রহমান (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গাজিউরের বাড়ি উপজেলার গুঠাইল আকন্দপাড়া গ্রামে। সে ওই গ্রামের হাজের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর রবিবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গাজিউর। তবে কি কারণে আত্মহত্যার করেছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/নূহু