তরুণদের কর্মসংস্থানমুখী করতে উদ্যোগ নিচ্ছেন নুর আলম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৯:১৯

বাংলাদেশে বর্তমানে অনেক তরুণ-তরুণী বেকার সমস্যায় ভুগছেন। আর সেই সমস্যা থেকে দেশের তরুণদের কর্মসংস্থানমুখী করতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন মো. নুর আলম মিয়া। তিনি ইতিমধ্যে তরুণদের জন্য আইটি প্রতিষ্ঠান চালু করেছেন। 

দেশের তরুণরা বেকার সমস্যায় ভুগে মধ্যপ্রাচ্যে, ইউরোপসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। বিদেশে জনশক্তি রপ্তানি করে আমাদের দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। বিদেশে যাতে আমাদের শ্রমিক কর্ম নিয়োগ লাভ করতে পারে সে অবশ্য তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। 

উল্লেখ্য যে, বর্তমানে প্রতি বছর আমাদের দেশ থেকে প্রায় ৮০ হাজার লোক চাকরি গ্রহণ করে বিদেশে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা আরও বাড়তে থাকবে। সেই কারণে ইতিমধ্যে বিভিন্ন খাতে উদ্যোগ গ্রহণ করেছেন মো. নুর আলম মিয়া। তাই তিনি মালয়েশিয়ার এনজেএন ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। যা ইতিমধ্যে মালয়েশিয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত হয়েছে।

মো. নুর আলম মিয়া বাংলাদেশের একজন উদ্যোক্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তাছাড়া, তিনি এনজেএন ইন্টারন্যাশনাল লিমিটেড (বাংলাদেশ) এবং এনজেএন ইন্টারন্যাশনাল এসডিএন-বিএইচডি (মালয়েশিয়া) এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়াও জাকওয়ান ফ্যাশন ডিজাইনিং এলএলসি (দুবাই) গার্মেন্টস এটি ইউনাইটেড আরব আমিরাতের দুবাইতে অবস্থিত।

ইত্তেফাক/পিও