ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে ওঠলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় বাদ পড়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। অপরদিকে দলে পেস আক্রমণ বাড়াতে একাদশে রাখা হয়নি মেহেদি হাসান মিরাজকে।
মাহমুদউল্লাহর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন সাব্বির রহমান। অপরদিকে মিরাজের জায়গায় একাদশে ফিরেছেন পেসার রুবেল হোসেন।
এই ম্যাচে ভারতের একাদশেও একাধিক পরিবর্তন এসেছে। ভুবনেশ্বর কুমারকে দলে নিতে বাদ দেয়া হয়েছে কুলদীপ যাদবকে। আর কেদার যাদবের জায়গায় একাদশে এসেছেন দিনেশ কার্তিক।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন।
ভারত একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, হার্দিক পান্ডে, এমএস ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ ও জুযবেন্দ্র চাহাল।
ইত্তেফাক/কেআই
