বিদায়ী টেস্টের আগেই বড় দুঃসংবাদ পেলেন ওয়ার্নার 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১২:২০

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। এমন স্মরণীয় ম্যাচে মাঠের নামার আগে বড় এক দুঃসংবাদ পেয়েছেন এই অজি ওপেনার। প্রতিটি ক্রিকেটারের কাছেই অমূল্য সম্পদ তার টেস্ট ক্যাপ। নিজের বিদায়ী টেস্ট খেলার আগেই সেই মূল্যবান ক্যাপটিই হারিয়ে ফেলেছেন ওয়ার্নার। 

মেলবোর্ন থেকে সিডনিতে যাওয়ার পথে ফ্লাইটে হারিয়ে যায় টেস্ট ক্যাপ ও ব্যাগ। মূল্যবান ব্যাগি ক্যাপটি ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আকুতি জানিয়েছেন ওয়ার্নার। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

ভিডিওবার্তায় ওয়ার্নার আরও বলেন, ‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’

ইত্তেফাক/জেডএইচ