পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। ইতিমধ্যে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় সফরকারীরা। মঙ্গলবার (২ জানুয়ারি) টেস্ট শুরুর একদিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
সিডনি টেস্টে একাদশে দুই পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনার ইমাম উল হকের জায়গায় অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটার সাইম আইয়ুবের। এ ছাড়া পেসার শাহিন শাহ আফ্রিদির জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার সাজ্জাদ খান।
পাকিস্তান একাদশ: সাইম আয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, সাজ্জাদ খান, হাসান আলি, মীর হামজা ও আমের জামাল।

