নিউজিল্যান্ড সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিদায়ী বছরটা দলগত পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও, বেশ ভালো করেছেন পেসার শরিফুল ইসলাম। পুরো বছরে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই পেসার। দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরিফুল।
সোমবার (১ জানুয়ারি) রাতে দেশে ফিরে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ বছরটা খুব ভালো গিয়েছে। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরও ভালো লাগতো।’
নিউজিল্যান্ডের মাঠে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শরিফুল। নিজের এমন সাফল্যে প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশাআল্লাহ আশা করি। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। এখন থেকে যে কোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
