ইউকেতে উচ্চশিক্ষার জন্য যারা পাড়ি জমাচ্ছে সেসব শিক্ষার্থীদের নিয়ে বিদেশে পড়াশোনার নিয়ম সর্ম্পকে জানাতে মতবিনিময় সভার আয়োজন করেছিল এএইচজেড।
সোমবার (১ জানুয়ারি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন এএইচজেড-এর ঢাকা নর্থ এর রিজিওনাল ম্যানেজার ওয়াহিদ জামান, ঢাকা সাউথের এইচএম শাহজালাল, গ্লোবাল মার্কেটিং ম্যানেজার জুবায়ের হাসান এবং মাহফুজ কুশল রিজিওনাল মার্কেটিং ম্যানেজার) সহ ঢাকা ব্রাঞ্চের কাউন্সিলর এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
