বেকারির স্বাদের বান কিন্তু খুব সহজেই ঘরে বসেই তৈরি করা সম্ভব। সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে ঘরেই চট করে তৈরি করে নিতে পারেন নানা স্বাদের বান। রইলো জারিন তাসনিম তানহার ৩ টি সহজ বানের রেসিপি।
কাস্টার্ড বান
উপকরণ (বানের জন্য)
ময়দা ৩ কাপ, লবণ ১/২ চা চামচ, চিনি ১/২ চা চামচ, ডিম ১/২ টি, দুধ ২ থেকে আড়াই কাপ, তেল ২ টেবিল চামচ, ইস্ট ২ চা চামচ।
প্রণালি
সকল উপকরণ একসাথে নিয়ে ভালো ভাবে মথে নরম ডো তৈরি করে ঢেকে রাখবো ৪৫ মিনিট। এ সময়ে আমরা কাস্টার্ড তৈরি করে নিব।
উপকরণ (কাস্টার্ডের জন্য)
ঘন দুধ ২ কাপ ঘি ২ চা চামচ, ডিম ১ টি, কাস্টার্ড পাউডার ৪-৬ চা চামচ, কনডেন্স মিল্ক ১/২ টিন, ভেনিলা এসেন্স ১ চা চামচ।
প্রণালি
সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলায় জ্বাল করতে হবে। ঘন হয়ে এলে নামিয়ে ঘি ও এসেন্স দিতে হবে। দুধের সঙ্গে ভ্যানিলা এসেন্স ও ঘি বাদে সকল উপকরণ দিয়ে ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ২০-২৫ বেক করতে হবে। নামিয়ে ঘি ব্রাশ করে ঠান্ডা করে পরিবেশন করতে হবে মজাদার কাস্টার বান। এবার ইস্ট ডো থেকে বলের মত গোলাকার করে ডো নিয়ে ভিতরে কাস্টার্ড দিয়ে মুখ বন্ধ করে ১৫ মিনিট রেস্টে রেখে প্রিহিট ওভেনে ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করতে হবে। নামিয়ে ঘি ব্রাশ করে ঠান্ডা করে পরিবেশন করতে হবে মজাদার কাস্টার্ড বান।
ফ্লাওয়ার বান
উপকরণ
ময়দা ৪ কাপ, লবন ১ চা চামচ, বাটার ৪ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, তরল দুধ ২ থেকে ২-১/২ কাপ (কম বেশি হতে পারে ), ইস্ট ২ চা চামচ, ড্রাই ফ্রুটস ১ কাপ (পরিমান মত)।
প্রণালি
ময়দার সাথে (ড্রাই ফ্রুটস বাদে) সকল উপকরণ দিয়ে ভালোভাবে মেখে রাখব ৪৫ মিনিট । এবার ৪৫ মিনিট পর ছোট ছোট গোল গোল বল বানিয়ে ভিতরে ফ্রুটস গুলো দিয়ে ভালো করে মুখ বন্ধ করে উপরে তেল ব্রাশ করে ১৫ মিনিট রেস্টে রেখে প্রিহিট ওভেনে ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করে সাথে সাথে বাটার ব্রাশ করে পরিবেশন করা যায় ফ্লাওয়ার বান।
ফিস বান
উপকরণ
ময়দা ২ কাপ, লবন ১/২ চা চামচ, চিনি ১ চা চামচ গুড়া দুধ ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, পানি ১ থেকে ১-১/২ কাপ, ইস্ট ১ চা চামচ।
প্রণালি
ময়দার সঙ্গে সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে এয়ার টাইট বক্সে রেখে দিব ৪৫ মিনিট। এই সময়ে আমরা মাছের পুর বানিয়ে নেব। মাছের পুর বানাতে যেসব উপকরণ লাগবে:
সেদ্ধ করা কাটা ছারানো মাছ ১ কাপ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা + রসুন বাটা ১ চা চামচ, লবন ১/২ চা চামচ, গোলমরিচ ১/২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, দুধ ১/২ কাপ, ঘি ১ চা চামচ।
প্রণালি
তেল গরম হলে পিয়াজ কুচি দিয়ে, বাটা মসল্লা সহ বাকি উপকরণ একেক করে দিয়ে ভালোভাবে মিশিয়ে দুধ দিতে হবে। ঘন হয়ে এলে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। এবার ইস্ট ডো ফুলে ডাবল হলে আবার এই ডো মেখে রুটির মত বেলে মাঝে মাছের পুর দিয়ে দুই পাশ থেকে কেটে মাছের আকৃতি বানিয়ে উপরে এগ ব্রাশ করে ১৭০" তাপমাত্রায় ২০থেকে ২৫ মিনিট বেক করতে হবে। ওভেন থেকে বের করে বাটার করলেই তৈরি ফিস বান।
