জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:২৪

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী সাধারণত সরকারের বর্ষপূর্তি, নববর্ষ বা বিশেষ বিশেষ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। এবার তিনি ভাষণ দিতে আসছেন ভোটের আগে আগে। এর আগে বিকালে নারায়ণঞ্জে আওয়ামী লীগের শেষ নির্বাচনি জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ইত্তেফাক/এএএম