ফটিকছড়িতে নৌকাকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন নজিবুল মাইজভান্ডারী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:১৮

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ারকে সমর্থন জানিয়ে নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি আসনটির মহাজোটের তরিকতের প্রার্থী ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে এগারটায় উপজেলার মাইজভান্ডার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডেকে এই ঘোষণা দেন তিনি।

এসময় সংবাদ সম্মেলনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে ভোটের সমীকরণ ভিন্ন হবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটারেরা শেখ হাসিনারা নৌকার বিজয় নিশ্চিতকরণে প্রধান কারণ হতে পারে বলে আমি মনে করছি। ১৪ দলীয় জোটের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিলাম।

 

ইত্তেফাক/এসটিএম