অবশেষে হারানো গ্রিন ব্যাগি ফিরে পেলেন ওয়ার্নার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:১০

পাকিস্তানের বিপক্ষে সিডনিতে নিজের বিদায়ী টেস্ট খেলছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের এমন এক স্মরণীয় ম্যাচের আগে অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন ক্যাপ হারিয়ে ফেলেছিলেন এই অজি ওপেনার। সেই ব্যাগি গ্রিন ক্যাপ ফিরে পেতে আকুতিও জানিয়েছিলেন ওয়ার্নার। অবশেষে সেই ক্যাপ ফিরে পেলেন তিনি।

শুক্রবার (৫ জানুয়ারি) ব্যাগি গ্রিন ক্যাপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তা দেন ওয়ার্নার। সেখানে তিনি বলেন, 'আমি আপনাদের সকলকে জানাতে পেরে খুব খুশি এবং স্বস্তি পাচ্ছি যে, আমার ব্যাগি গ্রিন পাওয়া গেছে, যা একটি দারুণ খবর। কান্টাস, মালবাহী সংস্থা, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

এর আগে গত ২ জানুয়ারি ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’

ইত্তেফাক/জেডএইচ