বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২০:১৯

১। সমপ্রতি অর্থমন্ত্রী জাতীয় সংসদে দেশের কত শীর্ষস্থানীয় ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন?

উত্তর: তিনশ’ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

২। সমপ্রতি দেশের বৃহত্ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ তার কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল?

উত্তর: ৭০তম।

৩। বর্তমান ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর প্রতিষ্ঠাকাল কত?

উত্তর: ১৯৪৯ সালের ২৩ জুন।

৪। প্রতিষ্ঠাকালে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ কী নামে পরিচিত ছিল?

উত্তর: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।

৫। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ঢাকার টিকাটুলির কে এম দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে।

৬। প্রতিষ্ঠাকালে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর সভাপতি ও সাধারণ সম্পাদক কে ছিলেন?

উত্তর: সভাপতি ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের শামসুল হক।

৭। প্রতিষ্ঠাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর কোন্ পদে অধিষ্ঠিত ছিলেন?

উত্তর: কারাবন্দী অবস্থায় তত্কালীন তরুণ নেতা এবং আজকের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

৮। কখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন?

উত্তর: ১৯৫৩ সালে ময়মনসিংহে দলের দ্বিতীয় জাতীয় কাউন্সিল অধিবেশনে। এসময়ও দলের সভাপতি পুনঃনির্বাচিত হন মওলানা আব্দুল হামিদ খান ভাসানি।

৯। কখন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়?

উত্তর: ১৯৫৫ সালের ২১ - ২৩ অক্টোবর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত দলের তৃতীয় জাতীয় কাউন্সিল অধিবেশনে।

১০। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়ার কারণ কী?

উত্তর: দলকে অসামপ্রদায়িক রাজনৈতিক সংগঠনে পরিণত করার অভিপ্রায়ে।

১১। কখন প্রথমবারের মতো আওয়ামী লীগ ভেঙ্গে যায়?

উত্তর: ১৯৫৭ সালে।

১২। ১৯৫৭ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগ ভেঙ্গে যাওয়ার কারণ কী ছিল?

উত্তর: আন্তর্জাতিক নীতি। এসময় কাগমারিতে অনুষ্ঠিত সম্মেলনে দলের আন্তর্জাতিক নীতির প্রশ্নে হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান

ভাসানির মধ্যে মত পার্থক্যের কারণে প্রথমবারের মতো আওয়ামী লীগ ভেঙ্গে যায়।

১৩। ১৯৫৭ সালে আন্তর্জাতিক নীতির প্রশ্নে প্রথমবারের মতো আওয়ামী লীগ ভেঙ্গে যাওয়ার পর মূল দল আওয়ামী লীগের সভাপতি হন কে?

উত্তর: মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ। এসময় দলের সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহাল থাকেন।

১৪। কখন মওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে ‘ন্যাশনাল আওয়ামী পার্টি’ বা ন্যাপ গঠিত হয়?

উত্তর: ১৯৫৭ সালে আন্তর্জাতিক নীতির প্রশ্নে প্রথমবারের মতো আওয়ামী লীগ ভেঙ্গে গেলে ন্যাপ গঠিত হয়।       মতামত:০১৭১৪৭০৫৭২৭