চাঁপাইনবাবগঞ্জে পোস্টাল ভোট দেবেন ১২৪ জন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:৩০

চাঁপাইনবাবগঞ্জে এবার পোস্টাল ভোট দেওয়ার আবেদন করেছেন ১২৪ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২৯ জন পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন করেন। পরে তাদের পোস্টাল ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, ভোট গ্রহণের কাজে নিয়োজিত ১২৪ জন কর্মকর্তা তাদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোটের আবেদন করেছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে  নিজ নিজ এলাকায় ভোট দিতে পারবেন।

ইত্তেফাক/এমএএম