সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১১

রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জয়ের আশা শেখ হাসিনার। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা চার মিনিটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।

মতবিনিময়কালে বিজয়সূচক চিহ্ন দেখান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন হাসিনা-কন্যা সায়মা ওয়াজেদ, ভগিনি শেখ রেহানা ও রেহানা-পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

এ সময় হাসিনা-কন্যা সায়মা ওয়াজেদ, ভগিনি শেখ রেহানা ও রেহানা-পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।

প্রথম ভোটার হিসেবে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এর আগে সকাল সাতটা ৫৭ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পৌঁছান তিনি।

ভোট কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দেন শেখ হাসিনা।

ভোটকেন্দ্রে সেলফি তেলেন শেখ হাসিনা। সেলফিতে নেতৃত্ব দেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ ও শেখ রেহানা। ছবি: ফোকাস বাংলা

ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ।

ইত্তেফাক/কেকে/এইচএ