চাকরির সুযোগ সমরাস্ত্র কারখানায়

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২০:২৩

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮টি পদের বিপরীতে ১৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম। যোগ্য ও আগ্রহীরা চাইলে উল্লিখিত পদের বিপরীতে আবেদন করতে পারেন। আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই ২০১৯ খ্রি. পর্যন্ত।

 

আবেদনের পদসমূহ

বিজ্ঞপ্তি অনুযায়ী অফিস সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে ১ জন, সিনিয়র সহকারী পদে ১ জন, স্টেনো টাইপিস্ট কাম পিএ পদে ১ জন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১৬ জন, গোডাউন কিপার পদে ৪ জন, ড্রাইভার পদে ৭ জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১ জন, জুনিয়র টেকনিশিয়ান ২৪ জন, নিরাপত্তা কর্মী পদে ১ জন, টেকনিক্যাল হেলপার পদে ৭৭ জন, আর্দালি পদে ৩ জন, দারোয়ান পদে ৪ জন, মালী ২ জন, লেবার ৫ জন এবং ক্লিনার পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় অফিস সুপারিনটেনডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাসহ টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে। স্টেনো টাইপিস্ট কাম পিএ পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি পাসসহ সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি ইংরেজি ৮০ ও বাংলায় ৬০ শব্দ এবং টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি পাসসহ টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। গোডাউন কিপার পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসিতে দ্বিতীয় বিভাগে পাস হতে হবে। ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি পাসসহ ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। এ পদে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান, নিরাপত্তা কর্মী, টেকনিক্যাল হেলপার, আর্দালি ও দারোয়ান পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি পাসসহ সংশ্নিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মালী, লেবার এবং ক্লিনার পদে আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ সংশ্নিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

উল্লিখিত পদগুলোতে যারা আবেদন করবেন তাদের বয়সসীমা থাকতে হবে ১৭ জুলাই, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। শুধুমাত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।


বেতনসীমা

প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এ ক্ষেত্রে অফিস সুপারিনটেনডেন্ট পদে নিয়োগপ্রাপ্তরা ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। সিনিয়র সহকারী ও স্টেনো টাইপিস্ট কাম পিএ পদে নিয়োগপ্রাপ্তরা ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গোডাউন কিপার ও ড্রাইভার পদে নিয়োগপ্রাপ্তরা ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগপ্রাপ্তরা ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা অন্য সব পদে নিয়োগপ্রাপ্তরা ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন পাবেন। এ ছাড়াও অন্যান্য সুবিধা থাকবে।