ময়মনসিংহের ত্রিশালে উপজেলার বৈলর ইউনিয়নের ভোট কেন্দ্রের পাশে মসজিদ সংলগ্ন বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দৃশ্য দেখা গেছে।
জানা যায়, রোববার ভোরে মসজিদের মুসল্লিরা লাল টেপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দেখতে পায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বস্তুটির পাশে লোকজনের ভিড় জমে যায়। সকাল নয়টার দিকে খবর ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে ত্রিশাল থানার ওসি কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, বোমা সাদৃশ্য বস্তটি উদ্ধার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
