হুইল চেয়ারে এসে ভোট দিলেন বাহার উদ্দিন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০০

জয়পুরহাটের পাঁচবিবিতে ৭০ বয়সের বাহার উদ্দিন নামের এক ভোটার হুইল চেয়ারে করে ভোট দিতে আসেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের হাজী মুনির উদ্দিন হাই স্কুল ও সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন। নিজের ভোটকে পবিত্র আমানত মনে করে পরিবারের লোকের সহযোগিতায় ভোট দিতে আসেন।

তিনি বলেন, ‘একটা ভোটের মূল্য অনেক। তাই অসুস্থ হলেও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে এসেছি। তবে কেন্দ্রে ভোট দিসে পেরে খুব আনন্দিত।’

ইত্তেফাক/পিও