খুলনা-৬ আসনে নৌকার প্রার্থী রশিদুজ্জামান মোড়ল জয়ী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২০:০৬

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মো. রশিদুজ্জামান মোড়ল বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।  আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতিক) মো. রশিদুজ্জামান মোড়ল নৌকা প্রতীকে ১ লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।

ইত্তেফাক/এবি