পাবনা-৪ আসনে বিজয়ী নৌকার গালিবুর রহমান শরীফ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৪২

পাবনা ৪ আসনে (ঈশ্বরদী-আটঘোরিয়া) নৌকার  প্রার্থী গালিবুর রহমান শরীফ  ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল মার্কার প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন  ১৪ হাজার ৬৬৩ ভোট।

বিজয়ী গালিবুর রহমান শরীফ এ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে।

জানা যায়, পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলে পাবনা-৪ আসন গঠিত। এ আসনে ১৯৯১ সালে বিএনপির সিরাজুল ইসলাম সরদার নির্বাচিত হন। এরপর এ আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। ২০২০ সালে তার মৃত্যুর পর এ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

ইত্তেফাক/এএইচপি