যশোর-৬ আসনে শাহীন চাকলাদারকে হারিয়ে বিজয়ী ঈগল প্রার্থী আজিজ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:০৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুর রহমান (আজিজ) বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়। 

এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। অন্যদিকে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুর রহমান। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেনের কাঁচি প্রতীক পেয়েছে ১৭ হাজার ২০৯ ভোট। আর লাঙল প্রতীক পেয়েছে ৬৪০ ভোট। 

ইত্তেফাক/ডিডি