১৭ বছরে এনটিভি

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২০:৩৮

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৭ বছরে পদার্পণ করলো আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আজ সকালের গানে’। দেবলীনা সূরের উপস্থাপনা ও জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় এই অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী ফাহমিদা নবী। রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক ‘পৃথিবী একবার পায় তারে’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। নাটকটিতে অভিনয় করেছেন সজল নূর, অপর্ণা ঘোষ, শবনম ফারিয়া, সাবনা খানাল (নেপাল) প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘এই সময়: সতেরো বছরে এনটিভি’। এছাড়াও সারাদিন বিভিন্ন বিশেষ আয়োজন থাকবে টেলিভিশনটির দর্শকদের জন্য।