মুন্সীগঞ্জে তিনটি আসনেরর দুটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরীকে হারিয়ে নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের মহিউদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীর পেয়েছেন ৬১ হাজার ৫৪০। কুলা প্রতীকের মাহী বি চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৯৩৩ ভোট। সোনালী আঁশের অন্তরা হুদা পেয়েছেন ৬ হাজার ৩৩৭ ভোট।
মুন্সীগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক নিয়ে চতুর্থবারের মত সংসদ সদস্য হয়েছেন অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রাপ্ত ভোট ১লাখ ১৩ হাজার ৪৪৪।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা পেয়েছেন ১৪ হাজার ১৯৬।
মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকের কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে পরাজিত করেছেন। তার কাঁচি প্রতীকের প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৭০৫ ৷ আর নৌকার প্রাপ্ত ভোট ৮২ হাজার ৮৩৩ ভোট। ভোটের ব্যবধান ৬ হাজার ৮৭২ ভোট।

