শেষ হচ্ছে অপুর অপেক্ষা...

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২০:৩৮

ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক সময়ের ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকার এখনকার ব্যস্ততা অনেকটাই কম। কিন্তু ভক্তদের ভালোবাসা এখনো কমেনি। ভক্তরা এখনো অপেক্ষায় আছেন নিজেদের পছন্দের নায়িকাকে পর্দায় দেখার জন্য। শাকিবের সাথে বিচ্ছেদের পর অনেকদিন নতুন কোনো কাজের খবর শোনা যায়নি তাঁর। তবে ব্যক্তিগত সবকিছু ছাপিয়ে কাজে ফিরেছেন তিনি। অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। এছাড়াও কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কলকাতার আরো একটি সিনেমায় অভিনয় করার কথাও চলছে। এখন অপেক্ষা অপুকে শুধু পর্দায় দেখার। সেই অপেক্ষায় শেষ হচ্ছে শিগগিরই। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২।

এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। প্রথমবারেরমতো জুটি বেঁধে অভিনয় করলেন তাঁরা।

নিয়মিত কাজ করার সময় শাকিবের বিপরীতে বেশিরভাগ দেখা গেছে অপুকে। সেই ধারাবাহিকতারও পরিবর্তন হচ্ছে এবার।