রঙ্গরস

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২০:৫২

গির্জায় বিয়ের অনুষ্ঠানে বউয়ের গায়ে সম্পূর্ণ সাদা পোশাক দেখে ছোট্ট জেন তার বাবার কাছে জানতে চাইল—বাবা বউটা সাদা পোশাক পরেছে কেন?

—কারণ সাদা হচ্ছে শান্তির প্রতীক, সে একজন সুখী বউ হবে।

—তাহলে বরের গায়ে সম্পূর্ণ কালো পোশাক কেন?

—ওটা অশান্তির প্রতীক (তারপর দীর্ঘশ্বাস ফেলে) বররা সব সময় অসুখী...

 

হাভার্ডের প্রফেসর নিভৃতচারী চার্লস টাউনসেন্ড থাকতেন একটি সুউচ্চ অ্যাপার্টমেন্টের একদম উপরের তলায়। সাংবাদিকরা তাঁর এই টপ ফ্লোরে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন—এটাই  একমাত্র স্থান যেখানে আমার উপরে শুধুই ঈশ্বর ছাড়া আর কেউ নেই... তিনি ব্যস্ত বলে বেশি শব্দ করেন না!