দাউদের সহযোগীর বহিঃসমর্পণ রুখতে তত্পর পাকিস্তান

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:০৬

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের শীর্ষ সহযোগী জাবির মতিওয়ালাকে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে বহিঃসমর্পণ ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের কূটনীতিবিদরা, দাবি ভারতীয় গোয়েন্দাদের।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থ পাচার, মাদক পাচার, সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে জড়িত থাকার তদন্তের জন্য জাবির মতিওয়ালাকে যুক্তরাষ্ট্রে নিতে চাচ্ছে। অভিযোগ রয়েছে—মতিওয়ালার আইনজীবীদের নিয়োগ করেছে পাকিস্তানি কূটনীতিবিদরা। তার আইজীবীরা বলেছেন, মতিওয়ালা মারত্মক বিষণ্নতায় ভুগছেন তাই যুক্তরাষ্ট্রে পাঠানো ঠিক হবে না।

দাউদ ইব্রাহিমের বিশ্বস্ত সহযোগী জাবির মতিওয়ালাকে ২০১৮ সালে লন্ডনে গ্রেফতার করা হয় অর্থ ও মাদক পাচার মামলায়। সেসময় এফবিআই এর পাতা ফাঁদে পা দেয় মতিওয়ালা। 

ভারতীয় গোয়েন্দা সূত্র জানায়, লন্ডনে পাকিস্তানের দূতাবাস মতিওয়ালাকে একজন সন্মানিত ব্যবসায়ী দাবি করে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যাপারে আপত্তি জানিয়েছে।