আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১২:১২

ঘন কুয়াশায় সোয়া ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও সোয়া ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘নৌপথের দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ও দেড়টায় পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে করে মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়ে যাত্রী ও গাড়ির চালক-সহযোগীরা। একই অবস্থার সৃষ্টি হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে।’

ঘন কুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়।

ইত্তেফাক/এইচএ