শহর অথবা গ্রামের যে কোনো রাস্তায় কিছু কিশোর বাইকার দেখা যায়, যারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকে এবং এদের বয়স ১৪ থেকে ১৮-র বেশি নয়। তারা লাইসেন্স বিহীন অবৈধ মোটরসাইকেল অনায়াসে দাপিয়ে বেড়ায়। প্রশাসনকে এ ব্যাপারে অভিযান চালাতে দেখা গেলেও কমেনি তাদের দৌরাত্ম্য। এদের কারণেই ৪০% সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মনে করি। প্রতিবছর বাংলাদেশে কয়েক শ মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়। যা দিনে দিনে বাড়ছেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, লাইসেন্স বিহীন চালক এবং গাড়ি দুটোই উচ্ছেদের দিকে সুনজর দিলে এসব দুর্ঘটনা কমবে।
ছামির আলী
মিরসরাই, চট্টগ্রাম
