জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১২:৪৭

নবগঠিত মন্ত্রিসভা গঠনের পর নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রথমে ব্যক্তিগতভাবে ও পরবর্তীতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবারের ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবারের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী।

মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ইত্তেফাক/এইচএ